ডেইলি প্যাসিফিক ডেস্ক
১৯ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

Oplus_131072

লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ১৭০ বাংলাদেশিকে। মঙ্গলবার ভোর পাঁচটায় বাংলাদেশে অবতরণ করেছে তাদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় পরিচালিত হয় এই প্রত্যাবাসন কার্যক্রম।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে অনুপ্রবেশ করেছিলেন লিবিয়ায়। সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন তারা। জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করাার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে যৌথভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০