বিশ্বকাপের শিরোপা রক্ষার মিশন শুরু করতে ক্যানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দলকে সমর্থন জানাতে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে জড়ো হন শত শত আর্জেন্টাইন সমর্থক। তাদের গান, স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে উৎসবের আবহ তৈরি হয় পুরো এলাকায়।
একই সময় সেখানে উপস্থিত হন আলজেরিয়ার সমর্থকরাও। শুরুতে উৎসবমুখর পরিবেশ থাকলেও একপর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কথাকাটাকাটির জেরে কিছু সময়ের জন্য হাতাহাতির ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে নিউ ইয়র্ক পুলিশ। তাদের হস্তক্ষেপে দ্রুত উত্তেজনা প্রশমিত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
মন্তব্য করুন