Admin
১২ ডিসেম্বর ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অশ্লীল মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ, ইলিয়াসের কুশপুত্তলিকা

Oplus_131072

বিজয় দিবস নিয়ে মন্তব্য: নোয়াখালীতে প্রতিবাদে ইলিয়াসের কুশপুত্তলিকা আগুন
বিজয় দিবসকে ঘিরে প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসেনের ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদে নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সমবেত হন মুক্তিযোদ্ধারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পাঁচ রাস্তার মোড়, শিল্পকলা একাডেমি ও পুলিশ সুপারের কার্যালয় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

সমাবেশস্থলে ইলিয়াছ হোসেনের ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্লোগান দেন এবং পরে তার কুশপুত্তলিকায় জুতাপেটা করে আগুন ধরিয়ে দেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক কমান্ডার এ বি এম ফজলুল হক বাদল, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক, মুক্তিযোদ্ধার সন্তান আবু জাফর মোহাম্মদ আলী জনি প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কুরুচিপূর্ণ মন্তব্য করে ইলিয়াছ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপমান করেছেন। তাকে দেশে এনে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০