অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে দায়িত্বগ্রহণ করেন তিনি। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন মো. সরওয়ার।

ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন বলেন, “ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়নি। এ কারণে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের এর দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ দিন ছিল। তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম।”

নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার ইস্তফার পর এখন পর্যন্ত নতুন কমিশনার বসায়নি বিএনপি সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০