Admin
১৯ ডিসেম্বর ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় শোকের কারণে ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা
Oplus_131072

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে পরীক্ষা নেওয়া হচ্ছে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার পর বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, খুব শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে বিস্তারিত জানানো হবে।

এর আগে সকালে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম জানান, ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। এরপরই স্থগিতের সিদ্ধান্ত আসে।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শোক জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।

রাষ্ট্রীয় শোক দিবস এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যুজনিত শোকের আবহে ভর্তি পরীক্ষা নেওয়া সমীচীন নয়—এই বিবেচনায় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

স্থগিত হওয়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০