Admin
৯ ডিসেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবি চারুকলায় ভয়াবহ ভরাডুবি: ভর্তি পরীক্ষায় ফেল ৮৯%

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাসের হার মাত্র ১১ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮৯ শতাংশেরই ভরাডুবি হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী ক্ষুদেবার্তার মাধ্যমে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারুকলা অনুষদের ৮টি বিভাগে মোট আসন সংখ্যা ১৩০। এসব আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৩৫২ জন।

প্রকাশিত ফল অনুযায়ী, উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬০২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫৪ জন এবং ছাত্রী ৪৫৭ জন। অপরদিকে অকৃতকার্য হয়েছেন ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ৮৮ দশমিক ৭৫ শতাংশ।

ফলাফলের এ চিত্র চারুকলা ইউনিটে প্রতিযোগিতার তীব্রতা এবং উচ্চমানের মূল্যায়ন প্রক্রিয়াকে নতুন করে সামনে এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০