Admin
১৯ ডিসেম্বর ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর ক্যারোলিনায় বিজনেস জেট বিধ্বস্ত, সাবেক নাসকার তারকাসহ নিহত ৭

Oplus_131072

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা অঙ্গরাজ্যে একটি বিজনেস জেট বিমান দুর্ঘটনায় সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সাবেক নাসকার রেসিং তারকা গ্রেগ বিফল—এ তথ্য নিশ্চিত করেছে নাসকার কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে ‘সেসনা ৫৫০’ মডেলের বিমানটি স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়, যা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

নর্থ ক্যারোলিনার হাইওয়ে প্যাট্রোল জানায়, নিহতদের মধ্যে গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যরা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের তীব্রতার কারণে এখনো আনুষ্ঠানিকভাবে কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বিমানটি বিফলের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল এক্সামিনারের দপ্তরের মাধ্যমে ডিএনএ পরীক্ষাসহ আনুষ্ঠানিক শনাক্তকরণ শেষ হলে নিহত সাত যাত্রীর পরিচয় প্রকাশ করা হবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি ফ্লোরিডার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে পাইলট বিমানটিকে স্টেটসভিল বিমানবন্দরে ফেরানোর চেষ্টা করেন। অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে বড় ধরনের আগুন জ্বলছে। ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠিয়েছে। শুক্রবার এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করা হবে বলে জানানো হয়েছে।

ফিল্ড লেভেল মিডিয়ার তথ্যমতে, ৫৫ বছর বয়সী গ্রেগ বিফল প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাসকার কাপ সিরিজে ১৯টি রেসে জয় পান। ২০২২ সালে টালাডেগায় অনুষ্ঠিত জেইকো ৫০০ ছিল নাসকার সার্কিটে তার শেষ রেস। অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে তাকে নাসকারের ‘সর্বকালের সেরা ৭৫ জন চালক’-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রানওয়ে থেকে ধ্বংসাবশেষ পুরোপুরি সরানো না হওয়া পর্যন্ত বিমানবন্দর পুনরায় চালু করা যাবে না বলে সিটি কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০