
নিখোঁজের ২৪ দিন পর বুধবার (২০ মে) দুপুরে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।
তিনি বলেন, রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে সে এতদিন কোথায় ছিল সে বিষয় এখনই বিস্তারিত জানতে পারিনি। তার সঙ্গে কথা বলে আপনাদের জানাতে পারবো।
এদিকে থানা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস নিখোঁজ থাকার পর রাকিবকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছে।
গত ৩০ এপ্রিল থেকে নিখোঁজ হয়েছিলেন এসআই রাকিবুল হাসান সরকার। সেদিন ডিউটিতে যোগ না দিয়ে সিভিল ড্রেসে ব্যারাক থেকে বের হয়ে যান তিনি। হেডলাইন কি
মন্তব্য করুন