ডেইলি প্যাসিফিক ডেস্ক
২০ মে ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Oplus_131072

টান টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিলেট টেস্ট জিতে নিল বাংলাদেশ। আজ বুধবার ম্যাচের পঞ্চম দিন সকালেই মোহাম্মদ রিজওয়ান আর সাজিদ খানের জুটি ভাঙতেই টাইগারদের জয় নিশ্চিত হয়ে যায়। ৭৮ রানের এই জয়ে দুই বছরের মধ্যে পাকিস্তানকে দুবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর মধ্যে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে, আর এবার দেশের মাটিতে। দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস।
জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ, যা টপকাতে হলে বিশ্বরেকর্ড গড়তে হতো। শেষ পর্যন্ত পাকিস্তান থেমেছে ৩৫৮ রানে। ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে তারা আজকের দিন শুরু করেছিল। ৭৫ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান। জয়ের জন্য ১২১ রানের প্রয়োজন ছিল তাদের। রিজওয়ান-সাজিদের জুটি জমে গিয়েছিল। পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার ছুটছিলেন সেঞ্চুরির পথে। টার্গেট যখন আশির নিচে নেমে আসে তখনই ম্যাজিক।
৯৬তম ওভারে তাইজুলের দ্বিতীয় বলে স্লিপে নাজমুলকে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ রান করা সাজিদ। এর মধ্য দিয়ে ভাঙে অষ্টম উইকেটে দুজনের ৫৪ রানের জুটি। পরের ওভারেই রিজওয়ানকে সেঞ্চুরি বঞ্চিত করেন শরিফুল। ওভারের প্রথম বলেই গালিতে মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন ৯৪ রান করা রিজওয়ান। ৯৮তম ওভারে তাইজুলের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে খুররম শাহজাদ ওয়াইড লং অনে তানজিদকে ক্যাচ দিলে অল-আউট হয় পাকিস্তান।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৪ দশমিক ২ ওভারে ৪ মেডেনসহ ১২০ রানে ৬ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট। এ ছাড়া শেষ ইনিংসে নাহিদ রানা দুটি, এবং শরিফুল-মিরাজ একটি করে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে নাহিদ রানা ৩টি উইকেট নিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০