
দুইদিনের সফরে ঢাকা পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের শ্রমমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
সফরে কাতারের শ্রমমন্ত্রীর প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। অংশ নেবেন যৌথ কমিটি বৈঠকে। যেখানে কর্মী নেয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা ও কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বিষয়ে আলোচনার কথা রয়েছে।
মন্তব্য করুন