ডেইলি প্যাসিফিক
১৫ মে ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

Narendra Modi’র আমিরাত সফরে তেল-গ্যাস চুক্তি সই

নরেন্দ্র মোদী ও জায়েদ আল-নাহিয়ান।

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন বিশ্বজুড়ে জ্বালানি খাতে স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল ও গ্যাস সরবরাহে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi

শুক্রবার ছয় দিনের বিদেশ সফর শুরু করেন মোদী। সফরের প্রথম গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত। এরপর নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও ইতালি সফরের পরিকল্পনা রয়েছে তার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলাবস্থা, জ্বালানি সংকট এবং বৈশ্বিক পণ্য সরবরাহে বিঘ্ন নিয়ে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন মোদী। সেই লক্ষ্যেই আমিরাত সফরে গিয়ে জ্বালানি ও বাণিজ্য খাতে একাধিক সমঝোতা চুক্তি সই করেছে ভারত।

আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট Mohamed bin Zayed Al Nahyan-এর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে এলপিজি সরবরাহ, কৌশলগত পেট্রোলিয়াম মজুত, প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে এই চুক্তি ভারতের জন্য বড় কূটনৈতিক সাফল্য। কারণ, হরমুজ প্রণালিতে অচলাবস্থার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ চাপে রয়েছে।

এছাড়া ভারতের গুজরাটে একটি আধুনিক জাহাজ মেরামত কেন্দ্র বা ‘শিপ রিপেয়ার ক্লাস্টার’ গড়ে তুলতেও যৌথভাবে কাজ করবে দুই দেশ। এতে ভারতের সামুদ্রিক অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

আলোচনার সময় মোদী বলেন, ভারত সবসময় সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ভারতের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। দেশটিতে প্রায় ৪৫ লাখ ভারতীয় বসবাস করেন। দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তির মাধ্যমে ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০