নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
৬ মে ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল ইউসুফ আলীর

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ইউসুফ আলী (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের তুলা রহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ওই এলাকার আব্দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই নিজ ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন ইউসুফ আলী। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তিনি বাড়িতে ফিরে আসেন। তবে কিছুক্ষণ পর পুনরায় ক্ষেতে গেলে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফি আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই ইউসুফ আলীর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, বজ্রপাতের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০