ডেইলি প্যাসিফিক ডেস্ক
১৯ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে জানিয়েছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং ‘মাথা উঁচু করে’ ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

শেখ হাসিনা বলেন, অতীতে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দমন করা যায়নি। তার ভাষ্য, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবারও দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। তার দাবি, দেশে এখনো দলের বিপুলসংখ্যক সমর্থক ও নেতাকর্মী রয়েছেন এবং তারা বর্তমান সরকারের বিরুদ্ধে সক্রিয় রয়েছেন।

তিনি আরও বলেন, দল আরও সংগঠিত হয়ে ফিরে আসবে এবং সে প্রস্তুতি নীরবে চলছে।
দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি, অনেকেই জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিদেশে গেছেন।

তিনি অভিযোগ করেন, অনেক নেতাকর্মী হত্যা ও মামলার শিকার হয়েছেন। বিদেশে থাকা নেতারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছেন বলেও দাবি করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘ভারতপন্থি’ হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি। তিনি গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং স্থলসীমান্ত চুক্তির মতো বিষয়গুলো তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০