The Daily Pacific
১১ মে ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামের ভয়াবহ বিস্তার: টিকার বাইরে হাজারো শিশু, মৃত্যু ছাড়াল ৪০০

প্রতি তিনজনের একজন শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে। ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে ৪০ শতাংশের।

বাংলাদেশে চলমান হামের ভয়াবহ প্রাদুর্ভাব দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে দেশের বিভিন্ন জেলা থেকে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের টিকাদান ঘাটতি ও ভ্যাকসিন সংকট পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।
স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শতাধিক নতুন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। অধিকাংশ আক্রান্ত শিশু পাঁচ বছরের নিচে এবং তাদের বড় একটি অংশ কখনো হামের টিকা পায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে অন্তত ৫৮ জেলাতেই হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সংস্থাটির মতে, দেশে টিকাদান কাভারেজ কমে যাওয়া এবং নিয়মিত টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটায় লাখ লাখ শিশু ঝুঁকিতে রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, গত কয়েক বছরে টিকা সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাপনায় দুর্বলতা তৈরি হওয়ায় বহু শিশু সময়মতো টিকা পায়নি। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় “ইমিউনিটি গ্যাপ” তৈরি হয়েছে, যা এখন বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, গত কয়েক বছরে টিকা সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাপনায় দুর্বলতা তৈরি হওয়ায় বহু শিশু সময়মতো টিকা পায়নি। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় “ইমিউনিটি গ্যাপ” তৈরি হয়েছে, যা এখন বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে।
চিকিৎসকরা বলছেন, জ্বর, চোখ লাল হওয়া, শরীরে লালচে ফুসকুড়ি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। একই সঙ্গে শিশুদের সম্পূর্ণ টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০