Abu Raihan Akash
৭ মে ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরমুজ খাওয়ার পর অসুস্থ, প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে তরমুজ খাওয়ার পর একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর করা ফরেনসিক পরীক্ষায় নিহতদের শরীর ও খাওয়া তরমুজের নমুনায় ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত ‘জিঙ্ক ফসফাইড’ নামের একটি বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা সেদিন রাতে বাসায় আত্মীয়স্বজনদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছিলেন। অতিথিরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা তরমুজ খান। এরপর গভীর রাতে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকরা নিহতদের শরীরে জিঙ্ক ফসফাইডের অস্তিত্ব শনাক্ত করেন। একই সঙ্গে তরমুজের নমুনাতেও ওই বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিষটি কীভাবে তরমুজে গেল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনাবশত মিশেছে, নাকি ইচ্ছাকৃতভাবে তরমুজে প্রবেশ করানো হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং নৈশভোজে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, অতিথিরা তরমুজ খাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০