Admin
২৬ ডিসেম্বর ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের ছবিতে জয়ার ছোঁয়া

অভিনেত্রী জয়া আহসান মানেই পর্দায় দৃঢ় উপস্থিতি আর বাস্তব জীবনে পরিমিত আভিজাত্য। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সও বরাবরই দর্শক ও অনুরাগীদের দৃষ্টি কাড়ে। বছর শেষের শীতল আমেজে এবারও ব্যতিক্রম হয়নি। নতুন লুকে সমাজমাধ্যমে হাজির হয়ে তিনি মুহূর্তেই আলোচনায় চলে এসেছেন।
সম্প্রতি নিজের সমাজমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন এক ‘ডিসেম্বর মুড’-এ। ক্যাপশনে সংক্ষেপেই লিখেছেন—‘ডিসেম্বর মুড।’ তবে অল্প কথার সেই ক্যাপশনই যেন ছবির আবহকে আরও স্পষ্ট করে তুলেছে।
ছবিতে জয়ার পরনে ছিল আইভরি রঙের স্লিভলেস বোলজার-স্টাইল ড্রেস। আধুনিক কাট আর পরিমিত নকশার এই পোশাকে তাকে দেখা গেছে স্বচ্ছন্দ ও মার্জিত ভঙ্গিতে। সাজে ছিল না বাড়াবাড়ি, কিন্তু প্রতিটি উপাদানেই ছিল রুচির ছাপ। গলায় সোনালি চোকার, যার মাঝখানে সবুজ পাথরের সূক্ষ্ম উপস্থিতি পুরো লুকের সঙ্গে সুন্দর কনট্রাস্ট তৈরি করেছে। হাতে বড় একটি স্টেটমেন্ট রিং তার মিনিমাল অথচ আত্মবিশ্বাসী স্টাইলকে আরও স্পষ্ট করেছে।
বরাবরের মতোই জয়ার এই নতুন লুক মুগ্ধ করেছে ভক্তদের। মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘ওয়াও, অসাধারণ সুন্দর,’ আবার কেউ বলেছেন, ‘দারুণ লাগছে আপু।’ সব মিলিয়ে শীতের শেষে জয়ার এই ফুরফুরে উপস্থিতি যেন ভক্তদের মনেও এনে দিয়েছে উষ্ণতার ছোঁয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক

উচ্চ শিক্ষায় নতুন সম্ভাবনা:শিক্ষার্থীদের জন্য ইমদাদ-সিতারা খান শিক্ষা বৃত্তি

নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম

মধ্যরাতে দুই ভূমিকম্পে কাপল দেশ, উৎপত্তিস্থল ছিল কোথায়?

ডিপফেক ভিডিও আর এআই কি ভোটারদের বিভ্রান্ত করবে?

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

১০

অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না আইজিপির সঙ্গে মাঠ কর্মকর্তাদের বৈঠক

১১

সাবেক উপদেষ্টাদের সময় দিতে চায় না সরকার

১২

মাদকবিরোধী অপারেশনে আমি নিজে নামব: আমানউল্লাহ আমান

১৩

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৪

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫% ছাড় পাবে শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং প্রবীণরা। শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী।

১৫

নতুন আশার সূচনা: প্রাণবন্ত পরিবেশে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা

১৬

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে: কড়া বার্তা খামেনি

১৭

ভারত থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল

১৮

ঐতিহাসিক ৭ মার্চ আজ

১৯

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০