বার্তা সম্পাদক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

Oplus_131072

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-যোগাযোগব্যবস্থায় নতুন করে দুটি বড় জাহাজ ‘রূপসা’ ও ‘সুগন্ধা’ চালু হয়েছে। এই দুটি জাহাজ দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী বৃহত্তম যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ঈদ সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে জাহাজ দুটি চালু করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপবিল্ডার্স লিমিটেড তাদের নবনির্মিত জাহাজ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউজিটি)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। সংশ্লিষ্টরা এটিকে দেশের জাহাজ নির্মাণ শিল্পে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।

যাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে জাহাজগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এসব জাহাজের যাত্রী ধারণক্ষমতা সর্বমোট ৭৬৪ জন, ক্রুসংখ্যা ৪৪ জন, সর্বোচ্চ গতিবেগ ১২ নটিক্যাল মাইল, বিলাসবহুল কেবিন মোট ৪৬টি (ভিআইপি, প্রথম ও দ্বিতীয় শ্রেণি) এবং চলবে ঢাকা-বরিশাল-খুলনা রুটে।

জাহাজগুলোতে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য বহুমুখী আসন ও আবাসন ব্যবস্থা রাখা হয়েছে। ভিআইপি ও প্রথম শ্রেণির যাত্রীদের জন্য রয়েছে ৪টি ভিআইপি কেবিন এবং ২৭টি প্রথম শ্রেণির কেবিন। দ্বিতীয় শ্রেণিতে ১৫টি দ্বিতীয় শ্রেণির কেবিন ছাড়াও ৯০ জন যাত্রীর জন্য আধুনিক চেয়ার সিটিং সুবিধা রয়েছে। সাধারণ যাত্রীদের জন্য বিশাল এলাকাজুড়ে ৫৮২ জন ধারণক্ষমতার প্যাসেঞ্জার ডেক তৈরি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক

উচ্চ শিক্ষায় নতুন সম্ভাবনা:শিক্ষার্থীদের জন্য ইমদাদ-সিতারা খান শিক্ষা বৃত্তি

নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম

মধ্যরাতে দুই ভূমিকম্পে কাপল দেশ, উৎপত্তিস্থল ছিল কোথায়?

ডিপফেক ভিডিও আর এআই কি ভোটারদের বিভ্রান্ত করবে?

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

১০

অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না আইজিপির সঙ্গে মাঠ কর্মকর্তাদের বৈঠক

১১

সাবেক উপদেষ্টাদের সময় দিতে চায় না সরকার

১২

মাদকবিরোধী অপারেশনে আমি নিজে নামব: আমানউল্লাহ আমান

১৩

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৪

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫% ছাড় পাবে শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং প্রবীণরা। শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী।

১৫

নতুন আশার সূচনা: প্রাণবন্ত পরিবেশে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা

১৬

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে: কড়া বার্তা খামেনি

১৭

ভারত থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল

১৮

ঐতিহাসিক ৭ মার্চ আজ

১৯

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০