Admin
২৯ ডিসেম্বর ২০২৫, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেক্সিকোর দক্ষিণে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩

Oplus_131072

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন। রোববার দেশটির ওহাকা রাজ্যের নিজান্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মেক্সিকান নৌবাহিনী জানায়, প্রায় ২৫০ যাত্রী বহনকারী ‘ইন্টারওশেনিক’ ট্রেনটি দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। পথে একটি বাঁক নেওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনের কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে গিয়ে পাহাড়ি ঢালে আংশিকভাবে ঝুলে থাকতে দেখা যায়।
ঘটনাস্থলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানান, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার খবর পেয়ে নৌবাহিনীর সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল দপ্তর।
ওহাকা রাজ্যের গভর্নর সলোমন জারা ক্রুজ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০