Admin
২০ ডিসেম্বর ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ৮ হাতির

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের হোজাই জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় আটটি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একটি হাতি আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটের দিকে সাইরাং-নয়াদিল্লি রুটের রাজধানী এক্সপ্রেসের সঙ্গে হাতির একটি পালের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, যমুনামুখ-কামপুর রেল সেকশন দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ হাতির একটি পাল রেললাইনের ওপর উঠে আসে। পালে আনুমানিক ১১ থেকে ১২টি হাতি ছিল। চালক বিপদ বুঝে তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করলেও ট্রেনের গতি বেশি থাকায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
দুর্ঘটনার ফলে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে স্বস্তির বিষয় হলো—ট্রেনের সব যাত্রী নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধার ও মেরামত কাজ তদারকি করছেন।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি নির্ধারিত ‘এলিফ্যান্ট করিডর’ এলাকার মধ্যে পড়ে না। তবুও এই ঘটনায় উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই দুর্ঘটনা নতুন করে বন্যপ্রাণী সুরক্ষা ও রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০