
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার রাতে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি (EMSC)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি, প্রায় ৫ কিলোমিটার দূরে। সংস্থাটি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৬ বলে জানিয়েছে।
অন্যদিকে, অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। রাত ১১টা ৩৬ মিনিট থেকে ১১টা ৩৯ মিনিটের মধ্যে দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন