দি ডেইলি প্যাসিফিক ডেস্ক
১৬ মে ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামি আদর্শ ছাড়া ইনসাফভিত্তিক রাষ্ট্র সম্ভব নয়: চরমোনাই পীর

Oplus_131072

ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব বন্ধ করতে হলে ইসলামি আদর্শের বিকল্প নেই।

শুক্রবার (১৫ মে) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের আল ইসহাক অডিটোরিয়ামে ‘মিট উইথ আওয়ার আমির’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা এর আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, তরুণ সমাজ আজ বহুমুখী ষড়যন্ত্র ও অপসংস্কৃতির আগ্রাসনের মুখোমুখি। মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও নৈতিক বিপর্যয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষা, আদর্শিক চর্চা এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সময়ের অনিবার্য দাবি।

দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের সত্য, ন্যায়, মানবতা ও আদর্শিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, বলছেন ইসলামী আন্দোলনের আমির।

একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০