Admin
৯ ডিসেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরে লুকানো টাকা ব্যাংকে জমা পড়ায় কোটিপতি বাড়ছে: অর্থ উপদেষ্টা

দেশে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ার পেছনে ঘরে লুকিয়ে রাখা অর্থ এখন ব্যাংকে জমা দেওয়াকেই বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এর আগে গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে জুন প্রান্তিকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৯৭৪টি। জুন থেকে সেপ্টেম্বর প্রান্তিকেও আরও ৭৩৪টি নতুন কোটিপতি অ্যাকাউন্ট যুক্ত হয়েছে।

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই দীর্ঘদিন ধরে বাড়িতে টাকা লুকিয়ে রেখেছিলেন। এখন তারা সেই অর্থ ব্যাংকে জমা দিচ্ছেন। তার মতে, মানুষের হাতে নগদ সংকট থাকলেও ঘরে রাখা পুরোনো অর্থ ব্যাংকে ফেরত আসার প্রবণতা বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে হিসাব সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। তিন মাস পর সেপ্টেম্বর শেষে হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। অর্থাৎ এ সময়ে নতুনভাবে খোলা হয়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি অ্যাকাউন্ট।

অন্যদিকে আমানতেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। জুনে মোট আমানত ছিল ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২০ লাখ ৩১ হাজার ১১৯ কোটি টাকায়। তিন মাসে আমানত বেড়েছে ৩৪ হাজার ৫৩৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, জুন প্রান্তিকে যেখানে এক লাখ ২৭ হাজার ৩৩৬টি কোটিপতি হিসাব ছিল, সেপ্টেম্বর শেষে সেই সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ২৮ হাজার ৭০টি। মার্চ শেষে এ সংখ্যা ছিল এক লাখ ২১ হাজার ৩৬২টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০