ডেইলি প্যাসিফিক ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

Oplus_131072

উগান্ডার পূর্বাঞ্চলে শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি শিক্ষার্থী ও স্কুলের কর্মচারী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় দেশটির কাপচোরওয়া জেলার চেকওয়াটিট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

উগান্ডা পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮টার দিকে কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাসটি শিক্ষা সফর শেষে ফিরছিল। পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী বালাম আতেনি বারুগাহারা ঘটনাস্থল পরিদর্শন করে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতদের মধ্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাদেও সেকাদে এবং ২০ জন শিক্ষার্থী রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় আহত ৬০ জনের বেশি শিক্ষার্থী ও স্কুলের কর্মচারীকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে উগান্ডা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০