
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে উত্তেজনাপূর্ণ এক মুহূর্তে ম্যাচের রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
ইএসপিএন আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, বিতর্কিত একটি ঘটনার পর পর্তুগিজ রেফারির কাছে গিয়ে সম্মানজনক আচরণের দাবি জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মেসিকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলছি।
তবে ঠিক কোন ঘটনার জেরে মেসি এতটা ক্ষুব্ধ হয়েছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। যদিও ম্যাচ চলাকালীন ধারণ করা ভিডিওতে রেফারি ও মেসির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ধরা পড়েছে। কোয়ার্টার ফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই এই ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন