Abu Raihan Akash
১১ জুলাই ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

ঢাকা-খুলনা মহাসড়কে ছয়টি বাস-ট্রাকে আগুন দেয় স্থানীয় জনতা।ছবি: ভিডিও থেকে

ডিমবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। ছড়িয়ে পড়া ডিম কুড়াতে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁদের ওপর দিয়ে চলে যায় দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা ওই মহাসড়কে ছয়টি বাস–ট্রাকে আগুন দেয়।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। অপর দুইজনের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং আশপাশ এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা হেলালউদ্দিন বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমবাহী ট্রাকটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে পড়ে যায়। ডিম সড়কের ওপর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ডিম কুড়াতে এগিয়ে আসেন। ডিম কুড়ানোর সময় স্থানীয় ওই বাসিন্দাদের পিষে চলে যায় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন, আহত হন অন্তত সাতজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শুভ চক্রবর্তী জানান, যাত্রীবাহী বাসটি মহাসড়কে ডিম কুড়াতে থাকা ব্যক্তিদের চাপা দিয়ে চলে হতাহতের ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতিতে চলে যায়।
এ ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয় জনতা অন্তত ছয়টি বাস–ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। বর্তমানে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১০

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১১

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১২

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৩

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৪

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৫

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৬

পবিত্র হজের খুতবা শুরু

১৭

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৮

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

২০