The Daily pacific
১৫ জুন ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

যুদ্ধবিরতি-পরবর্তী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯৯২ জনের বেশি মানুষ নিহত এবং ৩,১৩৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়।

গাজায় চলমান সংঘাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার অতিক্রম করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন।

যদিও গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবুও গাজাজুড়ে হামলার ঘটনা থামেনি। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি অভিযানে ৯৯২ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ১৩৮ জন।

সোমবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলসংলগ্ন এলাকায় বিমান হামলার ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত হন এবং কয়েকজন আহত হন। একই দিনে আল জুবায়েদা এলাকার একটি মসজিদের প্রবেশপথে চালানো আরেকটি হামলায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে দেইর আল-বালাহ এলাকায় এক বাবা ও তার সন্তানকে গুলি করে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। পরে তাদের মুক্তি দেওয়া হলেও শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রাণহানির সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি প্রায় ৮ হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এবং প্রায় ৩ হাজার ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না।

গাজার গণমাধ্যম কার্যালয় আরও জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বহু ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তাদের দাবি, এ সময়ের মধ্যে অন্তত ৯৫ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১০

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১১

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১২

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৩

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৪

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৫

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৬

পবিত্র হজের খুতবা শুরু

১৭

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৮

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

২০