ডেইলি প্যাসিফিক ডেস্ক
২২ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

Oplus_131072

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিম নিক্ষেপ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ঠিক তখনই পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ শুরু করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন।

ঘটনার পর এনসিপি নেতারা বিক্ষোভ করেন এবং স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগসহ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মসজিদ থেকে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। তিনি দাবি করেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং কয়েকজন আহত হন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর তিনি থানায় অবস্থান করছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে অভিযোগ করেন, হামলাকারীরা থানার সামনে আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে তিনি সেখানে যান। পরে স্থানীয় কিছু বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে, তবে এতে ছাত্রদল বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০