নোয়াখালী জেলা কারাগারে মো. হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন (৩৫) নামে এক হাজতি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৫ মে) বিকাল ৪টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুর ২টায় তার বুকে ব্যথা অনুভূত হলে কারাগার কর্তৃপক্ষ তাকে ইসিজি করিয়ে হাসপাতালে নিয়ে যায়। মৃত হাজতি হুমায়ুন কবির নোয়াখালীর চাটখিল উপজেলার বগাদিয়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, মো. হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন গত ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার সময় তার শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গিয়েছিল।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল বারেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজতি হুমায়ুন কবির আজ দুপুরে জুমার নামাজের আগমুহূর্তে অসুস্থতা অনুভব করলে তাকে কারা মেডিকেলে ইসিজি করানো হয়। ইসিজি রিপোর্টে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প
১
প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ
২
হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা
৩
ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫
৪
নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা
৫
রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু
৬
পবিত্র হজের খুতবা শুরু
৭
নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ
৮
রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
৯
কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার
১০
পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
১১
শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
১২
বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী
১৩
মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা
১৪
লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
১৫
নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক
১৬
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি
১৭
নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
১৮
বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী
১৯
সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান