নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৬, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (৬ মে) রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সম্মিলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক প্রতিনিধি হিসেবে কাজ করেন। সরকারের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব মূলত জন প্রশাসনের ওপরই নির্ভর করে। জন প্রশাসনের সাফল্যই শেষ পর্যন্ত সরকারের সামগ্রিক সাফল্য হিসেবে বিবেচিত হয়। তাই দেশ ও জনগণের কল্যাণে সকল কর্মকর্তাকে সাহস ও নিষ্ঠার সঙ্গে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বলেন, বিএনপির যে ইশতেহারের ভিত্তিতে জনগণ সমর্থন দিয়েছে, সেটি এখন আর শুধু একটি দলীয় ইশতেহার নয়; বরং তা দেশের জনগণ ও সরকারের যৌথ অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রশাসনের ওপর বর্তায়। একই সঙ্গে তারেক রহমান বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। তাই সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষ যেন কর্মকর্তাদের আচরণ ও সেবার মাধ্যমে সেই মালিকানার অনুভূতি পান। তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষ বা দিনমজুর সরকারি অফিসে গিয়ে কর্মকর্তাদের ব্যবহার দেখেই পুরো সরকারকে মূল্যায়ন করেন। আন্তরিক ও মানবিক আচরণ জনগণের আস্থা বৃদ্ধি করে, আর হয়রানি বা দুর্ব্যবহার রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ নষ্ট করে।

প্রশাসনকে আরও জনমুখী ও মানবিক করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন গুরুত্বপূর্ণ হলেও মানবিকতার গুরুত্ব আরও বেশি। তিনি সরকারি দপ্তরে সাধারণ মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষ করে বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে আইনের পাশাপাশি সহানুভূতিশীল আচরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ দেশের ভবিষ্যৎ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া সমাজ ও রাষ্ট্রে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, জনস্বার্থে নেওয়া যেকোনো আইনগত ও মানবিক উদ্যোগে সরকার সবসময় প্রশাসনের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। এ সময় সম্মিলনে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০