নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি
৭ মে ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যকে গুলি করে হত্যা

নিহত মো. ইমন হোসেন (২৫)

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের একজন সক্রিয় সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন দলটির জেলা সংগঠক অমর চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটির সময় একদল দুর্বৃত্ত ইমনকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

হত্যাকাণ্ডের এই ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসীত) দলকে দায়ী করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা অমর চাকমা। তবে এ বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার এবং তদন্ত প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০