বার্তা সম্পাদক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা
Oplus_131072

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনেকের জন্যই ভাষার দক্ষতা পরীক্ষা একটি বড় বাধা। তবে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সেই বাধা অনেকটাই কমিয়েছে সিঙ্গাপুর। আইইএলটিএস ছাড়াই ও সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডিং) আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে দেশটি।

কেন উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুর বেছে নেবেন

সিঙ্গাপুরে পড়াশোনার পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ—

–বিশ্বসেরা একাধিক বিশ্ববিদ্যালয়।

–ফুল ফান্ডেড স্কলারশিপ।

–শক্তিশালী চাকরির বাজার।

–ইংরেজি মাধ্যমে শিক্ষা।

–নিরাপদ ও বহু সাংস্কৃতিক পরিবেশ।

আইইএলটিএসের প্রয়োজন নেই

২০২৬ সালে সিঙ্গাপুরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াই ভর্তি ও স্কলারশিপের সুযোগ দিচ্ছে। শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে স্নাতকের প্রমাণপত্র বা মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) লেটার জমা দিতে পারবেন অথবা টোয়েফল, পিটিআই ও ডুয়োলিঙ্গো ভাষা পরীক্ষার মতো বিকল্প ভাষা পরীক্ষার ফলও দেখাতে পারবেন শিক্ষার্থীরা।

আইইএলটিএস ছাড়াই যেসব শীর্ষ বিশ্ববিদ্যালয়ে সুযোগ রয়েছে—

১. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)

প্রোগ্রাম: আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি

বিকল্প: এমওআই লেটার বা ইন্টারভিউ

২. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ)

প্রোগ্রাম: ইঞ্জিনিয়ারিং, বিজনেস ও সায়েন্স

বিকল্প: টোয়েফল, পিটিই বা এমওআই

৩. সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি (এসএমইউ)

প্রোগ্রাম: বিজনেস, আইন ও সামাজিক বিজ্ঞান

বিকল্প: ইন্টারভিউ বা ইংরেজি মাধ্যমে সম্পন্ন ডিগ্রি

৪. সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি)

প্রোগ্রাম: ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ডিজাইন

বিকল্প: টোয়েফল বা এমওআই

৫. সিঙ্গাপুর ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইটি)

প্রোগ্রাম: অ্যাপ্লায়েড সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও হেলথ সায়েন্স

বিকল্প: ইংরেজি মাধ্যমে পূর্ববর্তী শিক্ষা

প্রয়োজনীয় কাগজপত্র

স্কলারশিপ ও ভর্তি আবেদনের সময় সাধারণত যেসব ডকুমেন্ট লাগে—

–একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

–এমওআই লেটার।

–পাসপোর্ট কপি।

–সিভি বা রিজিউম।

–স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।

–রেকমেন্ডেশন লেটার।

সব মিলিয়ে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও উদার স্কলারশিপের সুবিধার কারণে আইইএলটিএস ছাড়াই ফুল ফান্ডেড উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুর এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম সেরা গন্তব্য।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক

উচ্চ শিক্ষায় নতুন সম্ভাবনা:শিক্ষার্থীদের জন্য ইমদাদ-সিতারা খান শিক্ষা বৃত্তি

নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম

মধ্যরাতে দুই ভূমিকম্পে কাপল দেশ, উৎপত্তিস্থল ছিল কোথায়?

ডিপফেক ভিডিও আর এআই কি ভোটারদের বিভ্রান্ত করবে?

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

১০

অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না আইজিপির সঙ্গে মাঠ কর্মকর্তাদের বৈঠক

১১

সাবেক উপদেষ্টাদের সময় দিতে চায় না সরকার

১২

মাদকবিরোধী অপারেশনে আমি নিজে নামব: আমানউল্লাহ আমান

১৩

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৪

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫% ছাড় পাবে শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং প্রবীণরা। শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী।

১৫

নতুন আশার সূচনা: প্রাণবন্ত পরিবেশে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা

১৬

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে: কড়া বার্তা খামেনি

১৭

ভারত থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল

১৮

ঐতিহাসিক ৭ মার্চ আজ

১৯

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০