Admin
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের আগেই চমক, বরিশালে হাজার কোটি আয়ের প্রশ্ন

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও বরিশালের একটি সংসদীয় আসনে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণ প্রার্থী। গণঅধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রত্যাশী এই প্রবাসী যুবক সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেতে নিজের বার্ষিক আয় হিসেবে প্রায় ১ হাজার কোটি টাকা উল্লেখ করেছেন।
এই তথ্য প্রকাশের পরপরই বরিশালজুড়ে তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। মাত্র ৩২ বছর বয়সে এত বিপুল আয়ের উৎস কী—তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কেউ কেউ তার প্রবাসজীবনে পরিচালিত ব্যবসা বৈধ না অবৈধ, সে বিষয়েও অনুসন্ধানের দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতালি প্রবাসী ইয়ামিন এইচ এম ফারদিন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম নাজিরপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আমির হোসেন হাওলাদার ও মা মোসা. মমতাজ বেগম। পাঁচ সন্তানের মধ্যে ইয়ামিন সবার বড়।
আয়ের অঙ্ক ঘিরে তৈরি হওয়া কৌতূহল ও বিতর্কের কারণে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই এই প্রবাসী তরুণ এখন এলাকার সবচেয়ে আলোচিত নামগুলোর একটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক

উচ্চ শিক্ষায় নতুন সম্ভাবনা:শিক্ষার্থীদের জন্য ইমদাদ-সিতারা খান শিক্ষা বৃত্তি

নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম

মধ্যরাতে দুই ভূমিকম্পে কাপল দেশ, উৎপত্তিস্থল ছিল কোথায়?

ডিপফেক ভিডিও আর এআই কি ভোটারদের বিভ্রান্ত করবে?

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

১০

অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না আইজিপির সঙ্গে মাঠ কর্মকর্তাদের বৈঠক

১১

সাবেক উপদেষ্টাদের সময় দিতে চায় না সরকার

১২

মাদকবিরোধী অপারেশনে আমি নিজে নামব: আমানউল্লাহ আমান

১৩

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৪

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫% ছাড় পাবে শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং প্রবীণরা। শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী।

১৫

নতুন আশার সূচনা: প্রাণবন্ত পরিবেশে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা

১৬

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে: কড়া বার্তা খামেনি

১৭

ভারত থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল

১৮

ঐতিহাসিক ৭ মার্চ আজ

১৯

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০