Admin
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভর্তি পরীক্ষার দিনেই নিভে গেল স্বপ্ন, ঢাবিতে এসে প্রাণ হারাল খুবির ভর্তিচ্ছু

Oplus_131072

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থীর নাম মো. তাহেরুজ জামান আকাশ। তিনি খুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে অবস্থিত রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকাশ। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ভর্তি পরীক্ষার কেন্দ্রে অসুস্থতা অনুভব করার পর ওই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (লাইফ সায়েন্স স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম—এই চারটি কেন্দ্রে আয়োজন করা হয়। মো. তাহেরুজ জামান আকাশ ঢাকা কেন্দ্র থেকেই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবছর এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ২৮ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। তবে প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা এখনো জানা যায়নি।

ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহপাঠী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০