Admin
১৭ ডিসেম্বর ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যারিয়ারের নতুন অধ্যায় মোনালিসার

একসময় বিজ্ঞাপন ও নাটকের পর্দায় নিয়মিত দেখা যেত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসাকে। সময়ের সঙ্গে অভিনয়জগত থেকে সরে এসে ভিন্ন এক পথে নিজেকে গড়ে তুলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে এবার তাঁর ক্যারিয়ারে এলো নতুন সুখবর।
আন্তর্জাতিক মানের একটি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন মোনালিসা। নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ব্যবস্থাপক পদে। এর মধ্য দিয়ে শুরু হলো তাঁর পেশাগত জীবনের এক নতুন অধ্যায়।
নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মোনালিসা বলেন, এই অর্জন আমার জন্য ভীষণ সম্মানের। কঠোর পরিশ্রম আর ধৈর্যই আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। নতুন দায়িত্ব যেমন আনন্দের, তেমনি চ্যালেঞ্জেরও। তবে আমি আত্মবিশ্বাসী।
তিনি আরও জানান, অভিনয় ও মডেলিং সবসময়ই তাঁর ভালোবাসার জায়গা হলেও মেকআপই তাঁর প্রকৃত প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝতে পেরেছেন, এই সেক্টরে তাঁর সামনে আরও বড় সম্ভাবনা অপেক্ষা করছে। দীর্ঘ পথচলায় পাওয়া অভিজ্ঞতাই আজ তাঁকে নেতৃত্বের জায়গায় দাঁড় করিয়েছে।
উল্লেখ্য, একসময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে দারুণ ব্যস্ত সময় পার করেছেন মোনালিসা। নাচেও ছিল তাঁর আলাদা পরিচিতি। তবে হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে সরে গিয়ে তিনি বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও অল্প সময়ের মধ্যেই আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে।
অভিনয় থেকে পুরোপুরি দূরে না থাকলেও বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
প্রসঙ্গত, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। সময়ের ব্যবধানে নিজেকে নতুন পরিচয়ে গড়ে তুলে প্রমাণ করেছেন—পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে সাফল্য ধরা দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০