Admin
৮ ডিসেম্বর ২০২৫, ৪:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালী এক্সপ্রেসে নতুন চমক: ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা পলাশ

Oplus_131072

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। আসন্ন ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে একের পর এক চমক দিচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। দলের শক্তিশালী স্কোয়াড ঘোষণার পর এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলো নোয়াখালীর গর্ব, জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সন্তান পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়ার পেছনে ছিল বিশেষ ভাবনা। ফ্র্যাঞ্চাইজির কর্তা–ব্যক্তিরা বলেন,
পলাশ নোয়াখালীর অসাধারণ প্রতিনিধি। তাঁর জনপ্রিয়তা, কর্মউদ্যম আর মাটির টানে এগিয়ে আসা চরিত্র নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করবে। মাঠের বাইরেও ভক্তদের সঙ্গে সংযোগ তৈরি করতে তিনি বড় ভূমিকা রাখবেন।

এবারের বিপিএলে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন ভেন্যুতে দেখা যেতে পারে পলাশকে। শুধু উপস্থিতিই নয়, দলের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা, ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম ও প্রমোশনাল ইভেন্টেও সক্রিয় ভূমিকা রাখবেন ছোট পর্দার এ জনপ্রিয় অভিনেতা।

প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা—সে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ।

নতুন মৌসুমে নতুন দল, আর সেই দলের প্রতিনিধিত্ব করবেন নিজ এলাকার জনপ্রিয় মুখ—একে ঘিরে নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উৎসবের ছোঁয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০