Admin
৭ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিআরসি ঘেরাও: মোবাইল ব্যবসায়ীদের অবরোধে চেয়ারম্যানসহ কর্মকর্তারা আটকে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি মূল দাবিতে বিক্ষোভে নেমেছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা। রবিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন শপিংমলের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।

রাত সাড়ে ৮টা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে। ব্যবসায়ীদের অবরোধের কারণে বিটিআরসি চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা ভবনের ভেতরে আটকে পড়েন।

বিক্ষোভকারীরা সন্ধ্যার পর আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবনের সামনে পর্যন্ত অন্তত চারটি স্থানে আগুন জ্বালান। এতে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন,
আমরা বহুবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বৈঠকের অনুরোধ করেছি, কিন্তু আমাদের ডাকা হয়নি। আলোচনার সুযোগ পেলে সমাধান সম্ভব ছিল। এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন।

ব্যবসায়ীরা প্ল্যাকার্ড-ব্যানার হাতে তাদের দাবি আদায়ের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে আগারগাঁও এলাকার যান চলাচল দীর্ঘক্ষণ অচল হয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

পবিত্র হজের খুতবা শুরু

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগান থানার এসআই রাকিব ২৪ দিন নিখোঁজের পর উদ্ধার

১০

পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশ, সিলেট টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১

শিশু রামিসা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

১২

বাউফলে সভাস্থলে যেতে বাধা, ফেরত গেলেন সেতুমন্ত্রী

১৩

মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা

১৪

লিবিয়ায় নির্যাতনের শিকার, দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

১৫

নতুন ডিজাইনের টাকা ছাড়ল বাংলাদেশ ব্যাংক

১৬

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপ্রতি

১৭

নোয়াখালীর উপকূল রক্ষায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৮

বাংলাদেশ সফরে কাতারের শ্রমমন্ত্রী

১৯

সমুদ্রতলের ইন্টারনেট কেবলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা, হুমকি দিল ইরান

২০