Admin
৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাওয়ার অব লন্ডনে রাজমুকুটের কাচে খাবার নিক্ষেপ, চার বিক্ষোভকারী গ্রেপ্তার

Oplus_131072

লন্ডনের ঐতিহাসিক টাওয়ার অব লন্ডনে অমূল্য ক্রাউন জুয়েলস প্রদর্শনীর কাচে খাবার নিক্ষেপের ঘটনায় চার বিক্ষোভকারীকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) ঘটা এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে বেড়ে ওঠা সরাসরি প্রতিবাদমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ইম্পেরিয়াল স্টেট ক্রাউন সংরক্ষিত কাচের কেসে আপেল ও কাস্টার্ড ছোড়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল ড্যামেজ’-এর অভিযোগ আনা হয়েছে।

‘টেক ব্যাক পাওয়ার’ নামের তুলনামূলক কম পরিচিত একটি নাগরিক প্রতিরোধ গোষ্ঠী এই কর্মসূচির দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, যুক্তরাজ্যে একটি ‘স্থায়ী নাগরিক পরিষদ’ গঠনের দাবিকে সামনে রেখেই তারা এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে—যা ধনী শ্রেণির ওপর বাড়তি কর আরোপসহ কাঠামোগত রাজনৈতিক সংস্কারের পথ খুলে দেবে।

ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেখা যায়—এক নারী প্রদর্শনী কেসে খাবারের ট্রে আঘাত করেন এবং সাথে থাকা এক যুবক কাস্টার্ড ছুড়ে মারেন। দুজনের শর্টে লেখা ছিল—“টেক ব্যাক পাওয়ার”। তারা স্লোগান দিচ্ছিলেন: “গণতন্ত্র ভেঙে পড়েছে”, “ব্রিটেন ভেঙে গেছে”।

তবে পুলিশ নিশ্চিত করেছে—২০২৩ সালে রাজা চার্লস তৃতীয়ের অভিষেকসহ বহু জাতীয় আনুষ্ঠানিকতায় ব্যবহৃত ইম্পেরিয়াল স্টেট ক্রাউন একেবারেই অক্ষত রয়েছে। নিরাপত্তাজনিত কারণে জুয়েল হাউস সাময়িকভাবে বন্ধ করা হলেও তদন্ত শেষে সেদিনই পুনরায় তা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘হিস্টরিক রয়্যাল প্যালেসেস’ জানিয়েছে—মূল জুয়েলগুলোর কোনো ক্ষতি হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০