Admin
১৩ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুদানের আবেইয়ে সন্ত্রাসী হামলা: ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

Oplus_131072

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ করে শান্তিরক্ষা ঘাঁটিতে হামলা চালায়। আকস্মিক এই আক্রমণে ঘাঁটির ভেতরে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। হামলার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিরক্ষীদের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে হামলার পেছনে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ চলছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুদানের আবেই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘের অধীনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে এর আগেও বাংলাদেশি শান্তিরক্ষীরা সাহসিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০