Admin
১১ ডিসেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের পরই সরে দাঁড়াতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু জাতীয় নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচন সম্পন্ন হলেই পদত্যাগ করতে চান—এমনই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি ‘অপমানবোধ’ করছেন। বিশেষ করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে তার অবস্থান ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশে রাষ্ট্রপতির পদ সাধারণত আনুষ্ঠানিক; কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। তবে ২০২৪ সালের আগস্টে ছাত্রদের নেতৃত্বে দেশজুড়ে গণ-অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হলে রাষ্ট্রপতির প্রতিষ্ঠানই হয়ে ওঠে দেশের শেষ সাংবিধানিক কর্তৃত্ব।
২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের মনোনয়নে পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দিন। কিন্তু মেয়াদের অর্ধেকও না পেরোতেই পদ ছাড়ার সিদ্ধান্তে তিনি এখন একেবারে অনড়।
রয়টার্সকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, “আমি দায়িত্ব পালন করছি কারণ এটি আমার সাংবিধানিক বাধ্যবাধকতা। তবে নির্বাচন শেষ হলেই আমি সরে যেতে চাই।”
রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও তার ভূমিকা মূলত আনুষ্ঠানিক। কিন্তু শেখ হাসিনার দেশত্যাগ ও সংসদ ভাঙার পর দায়িত্বের ভার এবং গুরুত্ব দুটোই বেড়ে যায়। এখন তার আকস্মিক সরে যাওয়ার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে—
নির্বাচনের পর রাষ্ট্রপতির পদে কে আসবেন?
এবং এ সিদ্ধান্ত দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী নতুন প্রভাব ফেলবে?
সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১

সংসদ প্রাঙ্গণে দাফন হবেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

আমাকে অসম্মান করবেন না — রেফারিকে মেসি

উল্টে যাওয়া ডিমবাহী ট্রাক থেকে ডিম কুড়াতে গিয়ে নিহত ৫

মধুপুরের বনে প্রাণ বাঁচাতে মহাসড়কের ওপর ৫ উড়ালসেতু

নোবিপ্রবির নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধ্যাপক সিলভিয়া খায়ের

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি

আর্জেন্টাইন-আলজেরিয়ান সমর্থকদের সংঘর্ষ।

ব্রাজিলের বড় ধাক্কা, গ্রুপ পর্বে নেইমার নেই

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

গাজায় মৃত্যু ৭৩ হাজারের বেশি

১১

ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

১২

প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ

১৩

হামে ৬০০ শিশুমৃত্যুর আশঙ্কা

১৪

ট্রাকে ধাক্কা, নিহত একই পরিবারের ৫

১৫

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

১৬

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিচে পড়ে’ যুবকের মৃত্যু

১৭

পবিত্র হজের খুতবা শুরু

১৮

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর ডিপ নিক্ষেপ ও হামলার অভিযোগ

১৯

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০