Admin
১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

Oplus_131072

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গতকাল শনিবার নতুন করে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলেছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর শনিবারের এসব হামলাকে ‘সবচেয়ে জোরালো’ বলে মনে করেছেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। আর এর দ্বিতীয় পর্যায় শুরু হয় চলতি বছরের শুরুর দিকে।সর্বশেষ

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গতকাল শনিবার নতুন করে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলেছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর শনিবারের এসব হামলাকে ‘সবচেয়ে জোরালো’ বলে মনে করেছেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। আর এর দ্বিতীয় পর্যায় শুরু হয় চলতি বছরের শুরুর দিকে।

গাজা উপত্যকায় শনিবারের একাধিক হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এর আগে গত শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। শনিবারের হামলাগুলো এর প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।

হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার পূর্ব রাফা এলাকায় ‘ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে আটজন সন্ত্রাসীকে বের হতে দেখা গেছে’। অথচ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ওই এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সঙ্গে দেশটির সেনাবাহিনী একযোগে গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ‘চারজন কমান্ডার ও আরও কিছু সন্ত্রাসী’, একটি অস্ত্র সংরক্ষণাগার, একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং গাজার মধ্যাঞ্চলে হামাসের দুটি হামলা কেন্দ্র রয়েছে।

এদিকে শনিবারের বিমান হামলার সমালোচনা করেছে হামাস। সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এটাই প্রমাণ করে, গাজা উপত্যকায় ইসরায়েল নির্মম গণহত্যামূলক যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছে।

হামাস আরও জানিয়েছে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের সাতজন রয়েছেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, হামলাগুলো আবাসিক ভবন, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হয়েছে।

গাজা নগরীর শিফা হাসপাতালে কর্মকর্তারা শহরটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও দুজন নারী নিহত হওয়ার খবর জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০