Admin
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে মাজারে ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপ, এলাকায় উত্তেজনা

Oplus_131072

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি পুরোনো মাজারে ভাঙচুর ও ভেতরে মলমূত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো একসময় গৌরীপুর উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে অবস্থিত কয়েক শ বছরের পুরোনো শাহজাহান উদ্দিন (র.) আউলিয়া মাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মাজারে আসা ভক্তরা ভাঙচুরের চিহ্ন দেখতে পান।
স্থানীয় সূত্র জানায়, মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি মাজারের ভেতরে ও আশপাশে পলিথিনে ভরা মানুষের মলমূত্র ও গোবর নিক্ষেপ করা হয়, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
ঘটনাটি জানাজানি হলে মাজার এলাকায় স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। তারা দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাজারের ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, প্রায় চার দশক ধরে তিনি মাজারের সঙ্গে যুক্ত। অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি। পূর্বপুরুষদের কাছ থেকে জানা যায়, মুঘল আমল থেকেই এই মাজারের অস্তিত্ব রয়েছে এবং প্রতিবছর বহু ভক্ত এখানে আসেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাজারের একাংশ ভাঙচুর করা হয়েছে এবং ভেতরে মলমূত্র নিক্ষেপের প্রমাণ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০