Admin
২৮ ডিসেম্বর ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসে সর্বোচ্চ বাজেট জাপানের, প্রতিরক্ষা খাতে নজিরবিহীন বরাদ্দ

Oplus_131072

জাপান সরকার ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট অনুমোদন দিয়েছে। টোকিওতে গৃহীত এই বাজেটের মোট আকার ধরা হয়েছে ১২২ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ লাখ ৫৭ হাজার কোটি টাকারও বেশি।
নতুন বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে। সরকারের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেটের সবচেয়ে আলোচিত দিক হলো প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকার প্রতিরক্ষায় ৯ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ রেখেছে, যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি, বিশেষ করে চীনের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটেই সামরিক সক্ষমতা জোরদারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এখন সবচেয়ে জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। তাঁর মতে, দেশের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতেই এই অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হয়ে পড়েছে।
গত কয়েক বছর ধরে জাপান ধীরে ধীরে তাদের দীর্ঘদিনের শান্তিবাদী নীতি থেকে সরে আসছে। এরই অংশ হিসেবে পাল্টা হামলার সক্ষমতা গড়ে তোলা এবং সামরিক ব্যয় জিডিপির দুই শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন বাজেটে উপকূলীয় প্রতিরক্ষা জোরদারে ‘শিল্ড’ প্রকল্পের জন্য ১০০ বিলিয়ন ইয়েন বরাদ্দ রাখা হয়েছে, যেখানে ড্রোন প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে।
তবে এই বিশাল বাজেট নিয়ে আর্থিক বাজারে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে। জাপানের সরকারি ঋণের পরিমাণ ইতিমধ্যে জিডিপির প্রায় ২৩৩ শতাংশে পৌঁছেছে। বাজেট ঘোষণার পর ইয়েনের মান কমেছে এবং সরকারি বন্ডের সুদের হার বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, ব্যয় আরও বাড়লে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।
সরকারের দাবি, এই বাজেট কেবল সামরিক খাতেই সীমাবদ্ধ নয়; বরং স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান জোরদার করাও এর মূল লক্ষ্য। তবে বাজেটটি এখনো সংসদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংসদে পাস হলেই এটি কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০