Admin
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাম বাড়তেই থমকে গেল স্বর্ণের কেনাবেচা

বিশ্ববাজারে দাম চড়ায় এশিয়ার বিভিন্ন দেশে স্বর্ণের বাজারে হঠাৎ ভাটা পড়েছে। চলতি সপ্তাহেও স্বর্ণের চাহিদা তুলনামূলক কম থাকায় ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিশেষ করে ভারতে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন, ফলে স্থানীয় বাজারে স্বর্ণ বিক্রিতে বড় অঙ্কের ছাড় দিতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।

ভারতীয় বাজারে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণে ছাড় বেড়ে সর্বোচ্চ ৪৩ ডলারে পৌঁছেছে, যা আগের সপ্তাহের তুলনায় অনেক বেশি। এই দামের মধ্যে আমদানি শুল্ক ও বিক্রয় কর যুক্ত রয়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, দীপাবলির পর স্বর্ণ কেনার আগ্রহ কমে গেছে। দাম বেশি হওয়ায় বিক্রি প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। সর্বশেষ শুক্রবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার ৯০০ রুপিতে, যা এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চীনেও একই চিত্র দেখা যাচ্ছে। সেখানে রেকর্ড দামের কারণে ক্রেতারা এখনই স্বর্ণ কিনতে চাইছেন না। দাম আরও কিছুটা কমলে আবার চাহিদা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে চীনে বিশ্ববাজারের দামের কাছাকাছি বা সামান্য বেশি দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

অন্যদিকে সিঙ্গাপুর, হংকং ও জাপানের বাজারেও স্বর্ণের লেনদেন সীমিত পরিসরে চলছে। কোথাও খুব সামান্য প্রিমিয়ামে, আবার কোথাও স্পট দামের কাছাকাছি দরে স্বর্ণ বিক্রি হচ্ছে।
দাম বাড়ার প্রভাব সরাসরি পড়েছে এশিয়ার স্বর্ণবাজারে। আপাতত অপেক্ষায় রয়েছেন ক্রেতারা, আর বাজার নজরে রেখে কৌশল বদলাচ্ছেন ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০