Admin
১১ ডিসেম্বর ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উদ্ধার হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের বাঁচানো গেল না। টানা ৩২ ঘণ্টা শ্বাসরুদ্ধ উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে জীবিত উদ্ধার করলেও পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া এলাকার প্রায় ৫০ ফুট নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর রাত ৯টা ৪০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা–নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বার্নাবাস হাসদাক। তিনি জানান, “শিশুটিকে মৃত ঘোষণার পর মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।”
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মায়ের সঙ্গে জমিতে যাওয়ার সময় গভীর নলকূপ স্থাপনের জন্য খুঁড়ে রাখা একটি গভীর বোরিং গর্তে পড়ে যায় সাজিদ। কিছুক্ষণ আগে পর্যন্ত মায়ের পেছনে পেছনে হাঁটতে থাকা শিশুটির ‘মা–মা’ ডাক হঠাৎ থেমে গেলে মা ফিরে দেখেন, সাজিদ আর সঙ্গে নেই। স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করতে গিয়ে জানা যায়—গর্তেই পড়ে গেছে শিশু সাজিদ।
খবর পেয়ে তানোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে অতিরিক্ত ইউনিট এসে অভিযানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করে প্রায় ৪৫ ফুট মাটি খনন করে একটি সুড়ঙ্গ তৈরি করে শিশুটিকে পৌঁছানোর চেষ্টা চালায়। দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ৩২ ঘণ্টা পর সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, আমরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছি।
সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিন ও রুনা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল। তার মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০