Admin
৯ ডিসেম্বর ২০২৫, ৬:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-কানাডার কৃষিপণ্যে কঠোর শুল্কের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আক্রমণাত্মক শুল্কনীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। ভারত থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপ করতে পারে তাঁর প্রশাসন। দুই দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় এ পদক্ষেপ বিবেচনা করছে ওয়াশিংটন।

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউজে কৃষি খাতসংশ্লিষ্ট এক বৈঠকে ট্রাম্প বলেন, ভারতীয় চাল ও কানাডিয়ান সারের আমদানির ওপর শুল্ক আরোপ করা হতে পারে। সমস্যা খুব সহজ… শুল্ক দিলে দুই মিনিটেই পরিস্থিতি বদলে যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের নতুন ত্রাণ প্যাকেজও ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, এশিয়ার দেশগুলোর কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় ধরনের হুমকি।

ট্রাম্প দাবি করেন, তাঁর প্রশাসন কৃষকদের জন্য প্রায় ১২ বিলিয়ন ডলার সহায়তা দেবে, যা আসবে বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব থেকে।

এ সময় এক মার্কিন উৎপাদক ভারতের চাল আমদানিকে দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য ‘ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেন। আলোচনায় আরও উঠে আসে, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া শীর্ষ দুই চালের ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন। উত্তরে ট্রাম্প বলেন, “ঠিক আছে, আমরা এটা দেখছি… এটা চলতে পারে না।

শুধু চাল নয়, কানাডা থেকে সারের ওপরও উচ্চ শুল্ক দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। তাঁর ভাষায়, প্রয়োজন হলে খুবই কঠোর শুল্ক দেবো। এতে স্থানীয় উৎপাদন বাড়বে এবং আমরাই আমাদের সব কিছু এখানে করতে পারব।

গত এক দশকে ভারত–যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্য দ্রুত বেড়েছে। তবুও ভর্তুকি, বাজার প্রবেশাধিকার ও ডব্লিউটিও–সংক্রান্ত অভিযোগ দুই দেশের সম্পর্ককে নিয়মিত চাপে রাখছে—বিশেষত চাল ও চিনিকে ঘিরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০