Admin
৭ ডিসেম্বর ২০২৫, ৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পদযাত্রা

Oplus_131072

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে তারা শিক্ষা ভবনের দিকে এই শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি রোববারের কর্মসূচির সময়সূচি প্রকাশ করেছিল।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও মতামত গ্রহণের পরও এখনো অধ্যাদেশ জারি হয়নি। আইনটির খসড়া নিয়ে গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনলাইনে মতামত নেওয়া হয় এবং পরে তিন দফায় শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীল সমাজের সঙ্গে অংশীজন সভাও অনুষ্ঠিত হয়।

তাদের অভিযোগ, প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও অধ্যাদেশ প্রকাশ না হওয়ায় প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় রয়েছেন। বিশেষ করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

অর্গানাইজিং উইংয়ের দাবি, রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তারা জানান, শিক্ষার্থীরা যেন অবিলম্বে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও একাডেমিক নিরাপত্তা পেতে পারে—এ দাবি নিয়েই আজকের শান্তিপূর্ণ পদযাত্রা ও অবস্থান কর্মসূচি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০