Admin
৫ ডিসেম্বর ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে এলো সিংহ, দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে

Oplus_131072

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শুক্রবার বিকাল প্রায় ৪টা ৪৫ মিনিটে একটি পূর্ণবয়স্ক সিংহ নিজ খাঁচা থেকে বেরিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি জানান, সিংহটি চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়নি, বরং চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে।
তার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিড়িয়াখানার প্রশিক্ষিত কর্মীরা নিরাপদে প্রাণীটিকে ধরার চেষ্টা করছে।

ঘটনার পরপরই চিড়িয়াখানার ভেতরে থাকা সব দর্শনার্থীকে দ্রুত বের করে দেওয়া হয়। নিরাপত্তা উদ্বেগের কারণে আশপাশের এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।

সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এ বিষয়ে পরিচালক জানান, খাঁচার গ্রিল বা ফেন্সিং কোথাও ভাঙা বা ক্ষতিগ্রস্ত পাওয়া যায়নি।
সম্ভবত খাঁচার দরজায় সঠিকভাবে তালা লাগানো হয়নি। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ঘটনার কারণ অনুসন্ধানে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট ৫টি সিংহ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০