Admin
৫ ডিসেম্বর ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কে সেরা রসায়ন বিভাগ: তেজগাঁও কলেজের ৫ম আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় দুর্দান্ত জয়

তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ৫ম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৫।

বুধবার (৩ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন বিভাগের অংশগ্রহণে আয়োজিত এই বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতায় উত্তেজনা, যুক্তি আর বাক-পটুতা ছিল চোখে পড়ার মতো।

সব রাউন্ড পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় রসায়ন বিভাগ ও বোটানি বিভাগ। এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বোটানি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রসায়ন বিভাগ।

ফাইনাল পর্বে দুই দলই অসাধারণ যুক্তি, তথ্যপ্রমাণ ও ভাষাগত দক্ষতা প্রদর্শন করে। তবে রসায়ন বিভাগের বিতার্কিকরা অধিক সুসংগঠিত বক্তব্য, তীক্ষ্ণ জবাব এবং তথ্যসমৃদ্ধ উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয়।

প্রথম-প্রধানমন্ত্রী মো: আল-আমিন হোসেন (২০২১-২০২২), দ্বিতীয় বক্তা-মন্ত্রী এস. এম. শাফিন মাহামুদ আকাশ (২০২৩-২০২৪) এবং তৃতীয় বক্তা-সংসদ সদস্য মোঃ ফয়সাল (২০২২-২০২৩)।

আয়োজকদের মতে, এবারের বিতর্ক উৎসব ছিল কলেজের সবচেয়ে সক্রিয় ও প্রাণবন্ত প্রতিযোগিতাগুলোর একটি। প্রতিযোগিতা শেষে বিজয়ী রসায়ন বিভাগকে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

রসায়ন বিভাগের শিক্ষার্থীরা জানান, এটা শুধু আমাদের জয় নয়—আমাদের শিক্ষক এবং পুরো বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফল।

উৎসবের সমাপনীতে অতিথিরা শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ চিন্তা, গবেষণা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর সুপারিশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দেশের নৌপথে যুক্ত হলো বৃহত্তম জাহাজ দুইটি ‘রূপসা’ ও ‘সুগন্ধা’

দেশে জানুয়ারিতে সড়কে প্রাণ গেছে ৫৪৬ জনের

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

হাতুড়ি দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা: তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই

শখ কি শুধুই উপার্জনের যন্ত্র?

১০

জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

১১

নির্বাচনী প্রচারণা কি শুধু ‘ফ্যামিলি কার্ড’ ও ‘জান্নাতের টিকেটেই’ সীমাবদ্ধ?

১২

‘সিভিক স্লিপিং’: আমাদের চারপাশের অন্যায় যখন ‘অন্যের সমস্যা’

১৩

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা, সম্পূর্ণ অর্থায়নের সুবিধা

১৪

চ্যাটজিপিটি জেনে যাচ্ছে আপনার নাড়ি-নক্ষত্র, সাবধান হবেন যেভাবে

১৫

গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩২

১৬

নতুন বাংলাদেশের নতুন ভোট: ত্রয়োদশ নির্বাচনের ভিন্নধর্মী চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

১৭

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর ৫ কার্যকর টিপস

১৯

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

২০